শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ • ৩ আশ্বিন ১৪৩৩ • ১:৪৯:২৫ PM
|
|
এখন সাইটে সংবাদ পড়ছেন ০ জন
এই খবর পড়ছেন ০ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬টি  নতুন বিভাগের অনুমোদন

ফিচার বাংলা
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬ | 08:19 PM | পড়তে সময় ২ মিনিট | মন্তব্য ০

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজিসহ নতুন ছয় বিভাগ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬টি নতুন বিভাগ খোলার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়টির প্রস্তাবিত অনুষদগুলোর অধীনে এসব বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মিহিবুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন বলেন, সরকার এরই মধ্যে এ বিশ্ববিদ্যালয়ে ছয়টি  বিভাগ অনুমোদন দিয়েছে । প্রতিটি বিষয়ে ৪০ থেকে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।  তিনি আরও বলেন,  গ্র্যাজুয়েট হওয়ার পর কোনো শিক্ষার্থী যেন বেকার না থাকে, সেভাবেই বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করা হবে। দেশ ও বিদেশের চাহিদা মোতাবেক গ্র্যাজুয়েট তৈরি করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে, চলতি বছরের ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাঠকের মন্তব্য

০
এখনও কোনো মন্তব্য নেই সংবাদটি নিয়ে আপনার মতামত জানিয়ে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য অ্যাডমিনের অনুমোদনের পর প্রকাশিত হবে।

Scroll to Top