শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ • ৩ আশ্বিন ১৪৩৩ • ১:৪৯:২৫ PM
|
|
এখন সাইটে সংবাদ পড়ছেন ০ জন
এই খবর পড়ছেন ০ জন

অরিজিৎ চৌধুরী স্মরণে ‘আমাদের অরিজিৎ’

ফিচার বাংলা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | 04:38 PM | পড়তে সময় ৩ মিনিট | মন্তব্য ৪

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, লোক নাট্যদলের উপদেষ্টা ও সংস্কৃতিপ্রেমী সংগঠক অরিজিৎ চৌধুরী-র স্মরণে ১০ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ‘আমাদের অরিজিৎ’। গত ১২ সেপ্টেম্বর সকালে তার দেহাবসান ঘটে।

লোক নাট্যদল, রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র, মহীরুহ সাংস্কৃতিক সংগঠন, নিবেদন এবং আমরা-৮৪, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রশাসন, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ও সংগঠন অঙ্গনের বিশিষ্টজন, নিকটাত্মীয়-স্বজন এবং প্রচুর শুভানুধ্যায়ী উপস্থিত হয়ে প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানান। এমন বিপুল উপস্থিতি অরিজিৎ চৌধুরীর প্রতি মানুষের গভীর ভালোবাসারই প্রমাণ।

বিকেল ৫টা থেকে লবিতে অতিথিদের অভ্যর্থনা জানানো হয় এবং শোক বইয়ে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা ছিল। সন্ধ্যা ৬টায় অন্ধকার মঞ্চে অরিজিৎ চৌধুরীর নিজের কণ্ঠে গাওয়া গান ‘জীবনে আমার যত আনন্দ’ বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভার আহ্বায়ক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও লোক নাট্যদলের উপদেষ্টা গোকুল চাঁদ দাস সূচনা বক্তব্য দেন। নিবেদন সাংস্কৃতিক চক্রের সহ সভাপতি ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুকান্তি বিকাশ স্যান্যাল অরিজিৎ চৌধুরীর জীবনী পাঠ করেন। এ ছাড়া তাঁর বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষে ড. বিশ্বজিত রায়, ‘আমরা-৮৪’-এর সংগঠক ও অবসরপ্রাপ্ত অধ্যাপিকা লতিকা সরকার এবং লোক নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউজিন গোমেজ।

ভিডিও ও অডিও’র মাধ্যমেও স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নেন- ড. শ্যামল কান্তি চৌধূরী (যুক্তরাজ্য প্রবাসী), ড. গোপাল কৃষ্ণ বোস (অস্ট্রেলিয়া প্রবাসী) ও ড. বিরূপাক্ষ পাল (যুক্তরাষ্ট্রে অধ্যাপনায় নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ)- ভিডিও বার্তার মাধ্যমে;

পরিবারের পক্ষ থেকে অরিজিৎ চৌধুরীর একমাত্র পুত্র সায়ন্তন চৌধুরী; প্রফেসর ডা. সুখময় বণিক, দেবপ্রসাদ দেবনাথ (সেক্রেটারি জেনারেল, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট, বাংলাদেশ কেন্দ্র), তপন মজুমদার (ভাইস চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট) ও সত্যজিত কর্মকার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. মিল্টন দেব ও সিনিয়র সাংবাদিক মনোজ কান্তি রায়; মাকসুদ আহমেদ (এমডি, ফাস্ট ফাইনান্স), মোহাম্মদ ফজলুল কাদের (ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ), প্রীতি চক্রবর্তী (ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল) ও সারোয়ার আলম (মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব); সাবেক সচিব মিহির কান্তি মজুমদার এবং অবসরপ্রাপ্ত সচিব ও কর্মকর্তাদের মধ্যে চৌধুরী মুফাদ আহমেদ, আজিজুল হক, রণজিৎ চক্রবর্তী, মুসলিম চৌধূরী, ড. মোহাম্মদ তারেক, মাসুদ আহমেদ ও শ্যামসুন্দর শিকদার; ড. আব্দুল মজিদ (প্রাক্তন চেয়ারম্যান, এনবিআর ও বর্তমান চেয়ারম্যান, এসডিএফ)।

অরিজিৎ চৌধুরীর স্মরণসভা
অরিজিৎ চৌধুরীর স্মরণসভা

সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা: স্মরণসভায় গান পরিবেশন করেন স্বাতী সরকার, শামীমা পারভিন শিমু, জামিউর রহমান লেমন ও প্রদীপ সরকার। বাঁশিতে সুরের শ্রদ্ধা জানান গাজী আব্দুল হাকিম। আবৃত্তি করেন হাসানুজ্জামান কল্লোল। এ ছাড়া অরিজিৎ চৌধুরীর নিজের লেখা ‘শুক্কুরবারের প্যাচাল’ (২০২২ সালের সেপ্টেম্বরে রচিত) থেকে ‘একটু তোমার ছায়া’ আবৃত্তি করেন তাঁর ছোট ভাই, বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অরিজিৎ চৌধুরীর ছোট ভাই ও লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরী। এর মধ্য দিয়ে স্মরণসভার সমাপ্তি ঘটে।

বক্তারা অরিজিৎ চৌধুরীকে একজন নিষ্ঠাবান কর্মকর্তা, সংস্কৃতির নিবেদিতপ্রাণ সংগঠক এবং সবার প্রিয় সুহৃদ হিসেবে স্মরণ করেন।

পাঠকের মন্তব্য

৪
ড
ড. বিশ্বজিৎ রায়

অরিজিৎ চৌধুরী সংস্কৃতি অঙ্গনের প্রাণপুরুষ। তাঁর সাথে যাদের পরিচয় ঘটেছে সকলেই আমার বলা এই কথাটি নিঃসন্দেহে সমর্থন করবেন। তিনি কখনোই মঞ্চে উঠেননি। তাঁকে কেউ অন্তর থেকে চাইলে তিনি নিরাশ হতেন না। আমি তাঁর আত্মার সদ্গতি কামনা করি।

ফ
ফিচার বাংলা লেখক

মন্তব্যের জন্য ধন্যবাদ। অনন্ত-অসীমে আনন্দে থাকুক অরিজিৎ চৌধুরী!

স
সুপ্রকাশ সান্যাল।

অরিজিৎ তাঁর নামের সার্থকতা প্রমাণ করেছে। স্মরণ সভার বর্ণাঢ্য আয়োজনের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

ফ
ফিচার বাংলা লেখক

মন্তব্যের জন্য ধন্যবাদ। এভাবেই সবার হৃদয়ে শ্রদ্ধা ও ভালবাসায় বেঁচে থাকবেন অরিজিৎ চৌধুরী!

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য অ্যাডমিনের অনুমোদনের পর প্রকাশিত হবে।

Scroll to Top