ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬টি নতুন বিভাগের অনুমোদন
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজিসহ নতুন ছয় বিভাগ
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬টি নতুন বিভাগ খোলার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়টির প্রস্তাবিত অনুষদগুলোর অধীনে এসব বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মিহিবুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
ইউজিসির চিঠি অনুযায়ী, অনুমোদন পাওয়া বিভাগগুলো হলো- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগ, কৃষি বিজ্ঞান অনুষদের কৃষি বিভাগ, কলা ও মানবিক অনুষদের মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান বিভাগ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং লাইফ সায়েন্সেস অনুষদের জনস্বাস্থ্য বিভাগ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। এ ছাড়া গুচ্ছ ভর্তির কেন্দ্র হিসেবেও কাজ করবে এ বিশ্ববিদ্যালয়।
এ সম্পর্কিত
ফের গণবিক্ষোভে উত্তাল ফ্রান্স
সহিংসতার আশঙ্কায় পুরো প্যারিস শহর যেন এক অবরুদ্ধ দুর্গ জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি এবং রাষ্ট্রীয় পরিষেবা অবক্ষয়ের প্রতিব...
আন্তর্জাতিক সাইবার হামলার শঙ্কা
ওয়েবসাইট শাটডাউন, জরুরি সতর্কতা বাংলাদেশেও বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় সবচেয়ে বহুল ব্যবহৃত প...
এ-পৃথিবী একবার পায় তারে, পায়নাকো আর…
লক্ষ্মীপেঁচা শঙ্খচিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ হেমন্তের তারাভরা রাতে নিঃশব্দে ফুরিয়েছিল জীবনান...
অন্য কেউ হলে সুইসাইড করতো: চিত্রনায়িকা পরীমনি
সারাজীবন কপালে ঝামেলাই লেখা, এনজয় করি: পরীমনি ফিচার বাংলা ডেস্ক ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নি...
‘থিয়েটার ফ্যাক্টরি’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী
৯ পেরিয়ে ১০-এ পা: থিয়েটার ফ্যাক্টরির নবতর যাত্রার অঙ্গীকার ২০ অক্টোবর ২০২৬—নাট্যদল ‘থিয়েটার ফ্যাক্টর...

পাঠকের মন্তব্য
০