শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ • ৩ আশ্বিন ১৪৩৩ • ১:৪৯:২৫ PM
|
|
এখন সাইটে সংবাদ পড়ছেন ০ জন
এই খবর পড়ছেন ০ জন

মঞ্চে আবারও ‘আষাঢ়স্য প্রথম দিবসে’

ফিচার বাংলা
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬ | 07:17 PM | পড়তে সময় ২ মিনিট | মন্তব্য ০

নাটক

মহাকবি কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব ‘আষাঢ়স্য প্রথম দিবসে’

‘আষাঢ়স্য প্রথম দিবসে’
‘আষাঢ়স্য প্রথম দিবসে’

ঋতুপরিক্রমায় বিদায় নিয়েছে আষাঢ়। তবু প্রকৃতিতে এখনো লেগে আছে তার রূপ-রং ও গন্ধ। আর এই আশ্বিনে তারই আবেশ মেখে, ঘন ঘোর বরিষা নামাবে থিয়েটার ফ্যাক্টরির সাড়া জাগানো নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। নাটকটির  ৪৭তম প্রদর্শনী মঞ্চস্থ হবে আগামী  ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে। 

‘আষাঢ়স্য প্রথম দিবসে’
‘আষাঢ়স্য প্রথম দিবসে’

আষাঢ়স্য প্রথম দিবসে প্রথম মঞ্চে আসে ২০১৯ সালে। নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে। ঢাকা-কলকাতাসহ দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত নাটকটির ৪৬টি প্রদর্শনী হয়েছে। মহাকবি কালিদাসকে উপজীব্য করে রচিত হয়েছে আষাঢ়স্য প্রথম দিবসে। মোহন রাকেশের মূল রচনা থেকে নাটকটি বাংলায় রূপান্তর করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিয়েছেন অলোক বসু।

‘আষাঢ়স্য প্রথম দিবসে’
‘আষাঢ়স্য প্রথম দিবসে’

নির্দেশক ও অভিনেতা অলোক বসু জানান, মহাকবি কালিদাসকে কেন্দ্র করে নাটকটি রচিত হলেও এটি তাঁর জীবনী নয়। নাটকে কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব তুলে আনা হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব। তাঁর জীবনে প্রেম ও প্রকৃতির প্রভাব উঠে এসেছে এতে। ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরতে চেয়েছেন, সে গল্পই তুলে ধরা হয়েছে এ নাটকে।

‘আষাঢ়স্য প্রথম দিবসে’
‘আষাঢ়স্য প্রথম দিবসে’-মল্লিকা ও বিলোম

নির্দেশক বলেন, ‘যাঁরা কবি কালিদাসকে জানেন, তাঁর কাব্য ও নাটকের খোঁজ রাখেন কিংবা এসব কিছুরই খবর রাখেন না, তাঁরা সবাই অন্তত একটিবার নাটকটি দেখতে পারেন। সবার ভালো লাগবে বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

নাটকে মাতুল ও নিক্ষেপ
নাটকে মাতুল ও নিক্ষেপ

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অলোক বসু, রমিজ রাজু, সঞ্জিতা শারমীন পিয়া, দিপু মাহমুদ, আকলিমা আক্তার, সুরভী রায়, কে এম হাসান, আশা আক্তার, শান্তনূর ইনসান, রওজা প্রমুখ। আলোক পরিকল্পনা- ঠাণ্ডু রায়হান। মঞ্চ পরিকল্পনা- কামালউদ্দিন কবির। কোরিওগ্রাফী- আমিনুল আশরাফ। পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার।

নাটকে অম্বিকা ও মাতুল
নাটকে অম্বিকা ও মাতুল

থিয়েটার ফ্যাক্টরির অন্যান্য প্রযোজনার মধ্যে অলোক বসু নির্দেশিত কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে নাটক ‘কমলা রঙের বোধ’ অন্যতম।

 

পাঠকের মন্তব্য

০
এখনও কোনো মন্তব্য নেই সংবাদটি নিয়ে আপনার মতামত জানিয়ে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য অ্যাডমিনের অনুমোদনের পর প্রকাশিত হবে।

Scroll to Top