কানাডায় গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা
টরন্টো মাতাবেন দেশের তিন বরেণ্য শিল্পী
কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। এরই মধ্যে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্য কমিউনিটির মানুষদের মধ্যেও আয়োজনটি নিয়ে বেশ আগ্রহ দেখছেন বলে জানান খ্যাতিমান এই শিল্পীরা।
গান ও নাচের সঙ্গে থাকছে জোনায়েদ আনোয়ারের দোতারা এবং জাহাঙ্গীর হোসেনের মনোমুগ্ধকর বাঁশি। নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি আয়োজিত পুরো অনুষ্ঠান উপস্থাপনা করবেন উপস্থাপিকা ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী।
এ সম্পর্কিত
আন্তর্জাতিক সাইবার হামলার শঙ্কা
ওয়েবসাইট শাটডাউন, জরুরি সতর্কতা বাংলাদেশেও বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় সবচেয়ে বহুল ব্যবহৃত প...
এ-পৃথিবী একবার পায় তারে, পায়নাকো আর…
লক্ষ্মীপেঁচা শঙ্খচিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ হেমন্তের তারাভরা রাতে নিঃশব্দে ফুরিয়েছিল জীবনান...
অন্য কেউ হলে সুইসাইড করতো: চিত্রনায়িকা পরীমনি
সারাজীবন কপালে ঝামেলাই লেখা, এনজয় করি: পরীমনি ফিচার বাংলা ডেস্ক ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নি...
‘থিয়েটার ফ্যাক্টরি’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী
৯ পেরিয়ে ১০-এ পা: থিয়েটার ফ্যাক্টরির নবতর যাত্রার অঙ্গীকার ২০ অক্টোবর ২০২৬—নাট্যদল ‘থিয়েটার ফ্যাক্টর...
পাঠকের মন্তব্য
০