শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ • ৩ আশ্বিন ১৪৩৩ • ১:৪৯:২৫ PM
|
|
এখন সাইটে সংবাদ পড়ছেন ০ জন
এই খবর পড়ছেন ০ জন

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফিচার বাংলা
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬ | 06:59 AM | পড়তে সময় ১ মিনিট | মন্তব্য ০

টাইমস হায়ার এডুকেশন-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং- এ সেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে এবারে তালিকা প্রকাশ করা হয়।  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে জাবির এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

১১৮টি দেশের প্রায় আড়াই হাজার বিশ্ববিদ্যালয় যাচাই করে তৈরি এই তালিকায় এক হাজারের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এছাড়াও এই তালিকায় এক হাজারের মধ্যে বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সেরা এক হাজারের তালিকায় ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। 

তালিকার পরবর্তী ধাপে (১০০০ থেকে ১২০০-এর ঘরে) রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ব্র্যাক ইউনিভার্সিটি।

পড়াশোনার মান, গবেষণা আর সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে তৈরি এই তালিকার  প্রথম স্থানে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্রের এমআইটি এবং যৌথভাবে তৃতীয় নম্বরে রয়েছে প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

পাঠকের মন্তব্য

০
এখনও কোনো মন্তব্য নেই সংবাদটি নিয়ে আপনার মতামত জানিয়ে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য অ্যাডমিনের অনুমোদনের পর প্রকাশিত হবে।

Scroll to Top