শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ • ৩ আশ্বিন ১৪৩৩ • ১:৪৯:২৫ PM
|
|
এখন সাইটে সংবাদ পড়ছেন ০ জন
এই খবর পড়ছেন ০ জন

‘থিয়েটার ফ্যাক্টরি’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী

ফিচার বাংলা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | 06:27 AM | পড়তে সময় ২ মিনিট | মন্তব্য ০

৯ পেরিয়ে ১০-এ পা: থিয়েটার ফ্যাক্টরির নবতর যাত্রার অঙ্গীকার

২০ অক্টোবর ২০২৬—নাট্যদল ‘থিয়েটার ফ্যাক্টরি’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘৯ তো পূর্ণতা নয়, ৯ হোক নয়া পরিচয়। নতুন পথে, নতুন অভিযাত্রায় পা বাড়াবার সূচনা হোক ৯’ — প্রতিষ্ঠার নবম বার্ষিকী পেরিয়ে দশম বছরে পদার্পণের এই বিশেষ দিনে ঠিক এভাবেই দলের অনুভূতি প্রকাশ করেছেন  নাট্যদল ‘থিয়েটার ফ্যাক্টরি’-র প্রতিষ্ঠাতা, নির্দেশক ও নাট্যব্যক্তিত্ব অলোক বসু।
৯ বছরের পথচলা, অভিজ্ঞতা, অনুভূতি ও প্রজ্ঞাকে সঙ্গী করে থিয়েটারকে নতুন চোখে দেখার এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকারে উদ্ভাসিত  এই নাট্যদলটি।  ​বিগত ৯ বছরের নাট্যপ্রযোজনা ও সফলতা শুরুর পর থেকেই থিয়েটারের নানা সংকট কাটিয়ে দর্শককে ভালো নাটক উপহার দেওয়ার চেষ্টা করে গেছে দলটি, বলেন দলের প্রতিষ্ঠাতা।
বিগত ৯ বছরে থিয়েটার ফ্যাক্টরি যেসব নাটক নিয়ে মঞ্চে দর্শক ও শিল্পানুরাগীদের পাশে ছিল:
​আষাঢ়স্য প্রথম দিবসে  
​তালিকা  
​মাস্ক তত্ত্ব  
​দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট  
​কমলা রঙের বোধ  
​স্টপ ইট  
​উকিলের বুদ্ধি  
​পরীক্ষামূলক নির্দেশনা, মনস্তাত্ত্বিক রূপায়ণ এবং সমসাময়িক বিষয়বস্তুর অসাধারণ মেলবন্ধনে এসব নাটক মঞ্চে নিয়মিত প্রদর্শিত হয়ে নাট্যামোদীদের প্রশংসা কুড়িয়ে চলেছে বলেও জানান তিনি। অলোক বসু বিনম্র চিত্তে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের এই পথচলায়, তাদের সমস্ত কর্মকাণ্ডে যারা দর্শক, শুভানুধ্যায়ী, সহযোগী, সহমর্মী, সহকর্মী হিসেবে পাশে ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। ‘৯ পেরিয়ে ১০-এ পা’-এর এই শুভদিনে থিয়েটার ফ্যাক্টরির পক্ষ থেকে উষ্ণ অভিবাদন । আগামীর পথচলায়ও সবাইকে পাশে পেতে চায় থিয়েটার ফ্যাক্টরি।
‘মঞ্চ নাটকের জয় হোক’।

পাঠকের মন্তব্য

০
এখনও কোনো মন্তব্য নেই সংবাদটি নিয়ে আপনার মতামত জানিয়ে প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য অ্যাডমিনের অনুমোদনের পর প্রকাশিত হবে।

Scroll to Top